ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

ঋণখেলাপিতে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণপরিশোধ না হওয়ায় ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অর্থঋণ আদালত-১-এর চট্টগ্রামের বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ঋণের টাকার মোট পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা। ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়। এগুলো নিলামে কেউ কিনতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিচারকের আদেশে বলা হয়, স্ট্যান্ডার্ড ব্যাংক নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ করা হচ্ছে না।

উলেখ্য: এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মোট ৭৬টি মামলা হয়। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এদিকে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.