নরসিংদীর শিবপুরে ভালনারেবল উইমেন বেনেফিট ( বিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকার ভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদে এই কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজির আহমেদ এর সভাপতিত্বে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওসান ফিরদৌস।
অনুষ্ঠানে চক্রধা ইউনিয়ন এর ১৪৩ জন নারীর মাঝে এই কার্ড বিতরণ করা হয়। তারা প্রত্যেকে মাসিক ৩০ কেজি করে চাল পাবেন বিনামূল্যে। আর এই চাল টানা দুই বছর উপকার ভোগীরা পাবেন বলে জানান ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে চক্রধা ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।





