ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী জনসাধারণ

চট্টগ্রাম হাটহাজারীতে ভয়ংকর লোমহর্ষক কায়দায় প্রকাশ্য দিবালোকে লোকসম্মুখে কিছু বুঝে ওঠার আগেই ঝটিকা আক্রমণে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর নিজ বাড়িতে গুলি বর্ষণ। আক্রমণের শিকার জাহাঙ্গীর আলম বলেন কিছুদিন আগে আমার কাছে টাকা চেয়েছিল এখন আমার বাড়িতে গুলিবর্ষণ।

চাঞ্চল্যকর ঘটনাটি যা মুহূর্তের মাধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যে ছড়িয়ে পরে। সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে সমালোচিত হয় এলাকাবাসী সাধারণ মানুষের মুখে মুখে। ভয় আতঙ্কে ভুক্তভোগী পরিবার প্রতিবেশী ও এলাকাবাসী। নিরাপত্তাহীনতায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। ঘটনাস্থলে প্রশাসন সক্রিয় হলেও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও তার পরিবার।

২০আগস্ট (বুধবার) সকাল পোনে ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর এলাকায় ঘটনা ঘটে।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রপার প্রপার্টিজের মালিক (সিএনজি জাহাঙ্গীর) নামে এক ব্যবসায়ীর বসতঘরে সশস্ত্র দুর্বৃত্ত দুষ্কৃতকারীদের ফিল্ম স্টাইলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সন্ত্রাসী দুর্বৃত্ত কারীদের আক্রমণের শিকার জাহাঙ্গীর আলম এর সাথে মোঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বলেন, একটি অপরিচিত নাম্বার থেকে কিছুদিন আগে আমার কাছে টাকা চাওয়া হয়েছিল। কে বা কারা আক্রমণ করেছে কেমনে বলবো। তবে পুলিশ প্রশাসন দেখছে তদন্ত করছে। আমি কোন রাজনীতি দল করি না। সাধারণ ব্যবসায়ী নিরীহ মানুষ। পারলে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করি। ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভয়ে আতঙ্কে আছি।

এলাকাবাসীর তথ্য মতে, সকাল ১১টায় দুইটি মোটরসাইকেল নিয়ে ছয়জন যুবক মুখ ঢেকে ঘটনাস্থলে আসে। তারা কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। ঘরে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে প্রায় ১১ টি গুলির খোসা পড়ে এবং ঘরের দরজা ও জানালা ভেঙে গেছে।

সাবেক ইউপি সদস্য কাইয়ুম জানান, লোক মুখে শুনেছি ও সোশ্যাল মিডিয়া এ বিষয়টি খুবই সমালোচিত হয়েছে যারা আক্রমণ করেছে কেউ তাদের আপাতত চিনতে পারেনি। তবে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার ১৫ দিন আগে বিদেশী একটি নাম্বার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে ছয়জন এসেছিল। চারজন ঘরে প্রবেশ করে, যার মধ্যে তিনজনই অস্ত্রধারী। তারা দ্রুত গোলাগুলি চালিয়ে এক মিনিটের মধ্যে চলে যায়। কেউ হতাহত হয়নি। সন্ত্রাসীদের ধরতে আমাদের অভিযান চলছে। ব্যবসায়ী মামলা করবেন।

ঘটনার পরপর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) স্থানীয় থানার ওসি’সহ সংশ্লিষ্ট প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এলাকাবাসী সকলেই আক্রমণের শিকার ভুক্তভোগীর বাড়িতে সরেজমিনে ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে সব রকমের চেষ্টা সান্তনা সহায়তায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সেইসাথে সাথে হামলাকারী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও সচেতন মহলের।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.