চট্টগ্রাম হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ (২০শে আগস্ট) রোজ বুধবার, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
র্যালী-পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ জামশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসিফ মিজান ও আবু বকর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদীসহ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফীন সাইফুল।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।





