ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

রাঙ্গামাটি

কাউখালী উপজেলার বেতছড়ি জামে মসজিদের ইমাম মাও. নুরুল আলমকে বিদায়ী সংবর্ধনা

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড বেতছড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল আলম সাহেব কে বিদায়ী সংবর্ধনা প্রদান করে “আমরা বন্ধু মহল” নামক সংগঠন। উল্লেখ্য মাওলানা মো. নুরুল আলম দীর্ঘ ২৫ বছর যাবত অত্যন্ত সুনামের সহিত কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড বেতছড়ি জামে মসজিদের ইমামতি করে গেছেন। অসুস্থতাজনিত কারণে তিনি ইমামতি থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি এলাকায় একজন প্রসিদ্ধ ইমাম ও সজ্জন ব্যক্তি হিসেবে বেশ পরিচিত ছিলেন, ইসলামের আলোকবর্তিকাকে সমাজে ছড়িয়ে দিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অবদানের স্বীকৃতি সরূপ “আমরা বন্ধু মহল” নামক সংগঠন হুজুরের বিদায়ী সংবর্ধনার আয়োজন করে। ২৯আগষ্ট- ২০২৫, শুক্রবার,আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, কাউখালী উপজেলা থানা ইনচার্জ মো.সাইফুল ইসলাম সোহাগ, ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, ছিদ্দিক আকবর, মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইপসা কাউখালী ব্রাঞ্চ ম্যানেজার মো. মহিউদ্দিন, সমাজ কমিটির সভাপতি মো. আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক মো.শহিদুল আলম ও মসজিদ কমিটির সভাপতি মো. মহিউদ্দিন সাধারণ সম্পাদক মো. আলী আহমদ,উপদেষ্টা মো. মোবারক হোসেন, চেয়ারম্যান মনির হোসেন, ভাইস চেয়ারম্যান মো, হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো, হারুনুর রশিদ ও টিমের সকল সদস্য বৃন্দ। উক্ত বিদায় অনুষ্ঠানে মাওলানা মো.নুরুল আলম কে ক্রেস্ট,সম্মানি ও কিছু উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ফুলের মালা দিয়ে হুজুরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.