ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি-রামগড় আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মোহাম্মদ ইলিয়াস ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুল আজম রাশেদ ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ রাজামিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল এবং কোষাধ্যক্ষ মোঃ আবু তৈয়ব নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আকবর আলী, মোঃ মহিউদ্দিন, ও সাইদুল ইসলাম, মোঃ মহিউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ রফিকুল ইসলাম (সদস্য) এবং মোহাম্মদ হারুনুর রশিদ (দপ্তর ও ক্রীড়া সম্পাদক)।

নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন প্রধান নির্বাচন কমিশনার এমএ শুক্কুর মেম্বার, সিনিয়র সহ নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দীন, প্রিজাইডিং অফিসার আবু হানিফ চৌধুরী, পুলিং অফিসার মোঃ নাজিম উদ্দিনসহ অনেকে।

ভোট শেষে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইলিয়াস বলেন, শ্রমিকদের আস্থা নিয়ে আমি নির্বাচিত হয়েছি, শ্রমিক স্বার্থই হবে আমার মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আজম রাশেদ বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নকে আরও শক্তিশালী করা হবে।

উল্লেখ্য, নবনির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.