ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

শিবপুরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নরসিংদীর শিবপুর উপজেলায় কর্মব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর মৃৎশিল্পীরা। উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে প্রতিমা তৈরির জোর প্রস্তুতি। প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে চলছে প্রতিমা গড়ার কাজ। বাঁশ, খড়, মাটি ও রঙের মিশ্রণে নিখুঁত ভাবে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা ও তাঁর সঙ্গে মহিষাসুর, কার্তিক, গণেশ, সরস্বতী এবং লক্ষ্মীর প্রতিমা। উপজেলার যোশর বাজারের প্রতিমা তৈরীর কারিগর রুপম চন্দ্র পাল জানান, এই প্রতিমা তৈরিতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হচ্ছে।

তবে কাঁচামালের দাম বাড়ায় এ বছর খরচ কিছুটা বেড়ে গেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন,গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অতি মূল্যে তৈরীর প্রতিমা বিক্রি হয় না,ময়মনসিংহ,নেত্রকোনা থেকে অভিজ্ঞ কারিগর নিয়ে এসে অতিরিক্ত খরচে প্রতিমা তৈরী করতে হয়,আগের মতো লাভবান না,তবুও এই পেশাকে ১৪ বছর ধরে আকড়ে আছি সুনামের সাথে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সূত্রে জানা যায়, এ বছর প্রতিমা সাজসজ্জা ও নির্মাণে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে। এ কারণে শিল্পীরাও নকশা ও শৈল্পিক রংয়ের কাজে বাড়তি মনোযোগ দিচ্ছেন। এবছর শিবপুরে ৭২টি পূজা মন্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে ও নিরাপত্তার কথা বিবেচনা করে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.