চট্টগ্রামের জনপ্রিয় ‘তরুণী’ টিকটকার ,আর্টস অব প্রিয়া’ শো-রুমে দেশি কাপড় পাকিস্তানি বলে বিক্রি ;ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা।
চট্টগ্রামের চকবাজার বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকারের কাছে অভিযোগ ছিল, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেয়না। এমনকি সেই অর্ডারের যে চার্জ নেই সেটাও ফেরত দেয়না। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি আরো বলেন, এখানে এসে দেখলাম, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোন প্রমাণ তারা দেখাতে পারেননি।
অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ‘আর্টস অব পিয়া’, দোকানের মালিক জনপ্রিয় টি-ক-ট-কা-র ও মডেল নাওরিন আফরোজ।





