ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নরসিংদী

১৫টি পূজা মন্ডপে ইউ’পি চেয়ারম্যান নাদিম সরকারের আর্থিক অনুদান প্রদান

আসন্ন শারদীয় দূর্গোৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ১৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বিকেলে, জয়নগর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। চেয়ারম্যান মোঃ নাদিম সরকার ব্যক্তিগত ভাবে ইউনিয়নের মোট ১৫ টি পূজা মন্ডপের সভাপতির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বজলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উজ্জ্বল দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস,জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস,ইউনিয়ন দূর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাস, তাছাড়া ইউনিয়ন পূজা মন্ডপের বিভিন্ন ভক্তবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.