ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সন্দ্বীপে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিভাগীয় সা. সম্পাদক মাহবুবের রহমান ‘র বৈঠক অনুষ্ঠিত

 

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ‘র এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক এমপি, বিএনপির জাতীয় নিবা’হী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, জাতীয় নিবা’হী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বরত) তারিকুল আলম তেনজিং, জাতীয় নিবা’হী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন (অনলাইনে), চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সম্পাদক রফী উদ্দিন ফয়সল ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশ্রাফ উদ্দিন জনি।

বৈঠকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক জনাব অ্যাডভোকেট মোঃ আবু তাহের। সূত্রে জানা যায় তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে সন্দ্বীপ উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ হবে। জনাব, মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করার এখতিয়ার রাখে, তবে প্রতিদ্বন্দ্বিতা যেন পারস্পরিক প্রতিহিংসায় রূপান্তরিত নাহয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তিনি দলীয় আনুগত্য, শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দলীয় হাইকমান্ড যাকেই চুড়ান্ত মনোনয়ন দেবে তাঁর সাথেই সকলেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে,দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার শাস্তি যেমন আছে তেমনি সকল ত্যাগী নেতাদের পর্যায়ক্রমে নানাভাবে মূল্যায়ন করার সুযোগ রয়েছে৷ তিনি আরো বলেন সন্দ্বীপ বরাবর-ই বিএনপির দুর্বার ঘাঁটি, সেটি আবারও প্রমাণ করার সময় এসেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.