ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

অপরাধ

ধর্মীয় লেবাসে প্রতারণা, অনুদানের কোরআন শরীফ বিক্রির সময় হাতেনাতে ধরা অতঃপর পুলিশ হেফাজতে

রাজবাড়ীর পাংশায় ধর্মীয় লেবাস ধরে প্রতারণার অভিযোগে মো. নাজিম মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাংশা সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নাজিম মোল্লা মাগুরা জেলার শ্রীপুর থানার হরিন্দী গ্রামের মো. আকামত মোল্লার ছেলে। তিনি কখনো নিজেকে “হাজি”, কখনো “কবিরাজ” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসার নামে অনুদান সংগ্রহ করতেন।

আজ পাংশা এন.আর ক্লিনিকের মালিক ডা. নাসির উদ্দিন প্রদত্ত ৪টি অনুদানের কোরআন শরীফ স্থানীয় ছাত্রবন্ধু লাইব্রেরিতে ২০০ টাকায় বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। পরে ফটোকপি দোকানে কবিরাজি চিকিৎসার লিফলেট ছাপাতে গেলে সন্দেহের সৃষ্টি হয় এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার আসল পরিচয়।

তার কাছ থেকে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, ভোটার আইডির ফটোকপি ও কবিরাজি চিকিৎসার লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটে নাম ছিল “কবিরাজ হাজী আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর”, কিন্তু আইডিতে লেখা ছিল “মো. নাজিম মোল্লা”।অন্যদিকে চেয়ারম্যানের স্বাক্ষর ও তারিখ নকল করা জানা যায়।

স্থানীয় ব্যবসায়ী মামুন বলেন, “তার হাতে থাকা লিফলেট দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসঙ্গতি ধরা পড়ে।”

ছাত্রবন্ধু লাইব্রেরির মালিক আব্দুর রশিদ স্বীকার করেন যে তিনি ২০০ টাকায় ওই ব্যক্তির কাছ থেকে ৪টি কোরআন শরীফ কিনেছেন।

স্থানীয় এক মাদ্রাসার মুহতামীম জানান, “কিছুদিন আগে সেও আমাদের কাছ থেকে মসজিদ-মাদ্রাসার নামে অনুদান নিয়েছিল। আজ প্রমাণিত হলো সে আসলে প্রতারক।

অবশেষে এলাকাবাসীর কাছে অপরাধ স্বীকার করে নাজিম মোল্লা তওবা করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে আর কেউ ধর্মীয় পরিচয় ব্যবহার করে প্রতারণার সাহস না পায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.