ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

মাগুরা

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

মাগুরা সদর উপজেলার পয়ারী কুরীপাড়ার ২৫ বছর বয়সী হিন্দু যুবক দীপ্ত কুরীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মাগুরা পুলিশ গ্রেফতার করেছে।তিনি গৌতম কুরীর ছেলে।পুলিশ জানিয়েছে, দীপ্ত কুরী তার ফেসবুক আইডি Dipto King থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১:২০ মিনিটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন।

ছবিতে দুর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজন করা হয়েছে।ঘটনার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এর আগেও এ ধরনের অনুরূপ ঘটনা ঘটেছে। মাগুরা পুলিশ জানায়, দীপ্ত কুরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.