ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সততার পুরস্কার পেলেন মোঃ এনাম

চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় গরিব,অসহায় ও অসুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজ করার কারণে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসাবে পেলেন তার চাহিদা অনুযায়ী নতুন প্যাডেল রিকশা ।

(৩০ শে সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোঃ এনামুল হক এনাম কে মানবিক কাজের সাথে যুক্ত থাকায় প্যাডেল রিকশা উপহার হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য হাটহাজারী পৌরসভার অলিতে গলিতে চোখে পড়ে একটি ব্যতিক্রমী অটোরিকশা। যেখানে বড় বড় অক্ষরে লেখা, ‘অসহায় রোগীদের জন্য ফ্রি সার্ভিস, টাকা নয় দোয়া চাই, রিকশা চালক এনাম ভাই। নিচে রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নম্বর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ এনামুল হক এনাম, পিতা মৃত সিরাজুল হক। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় এনাম। সংসারের অভাব অনাটনের কারণে অষ্টম শ্রেণীর গণ্ডি পার হতে পারেননি। পরিবারের সবার মুখে হাসি ফোটাতে হাল ধরতে হয়েছে সংসারের।
বর্তমানে তিনি তার পরিবার এবং এক সন্তান নিয়ে ফটিকা ৫ নং ওয়ার্ড কড়িয়ার দিঘীর পাড় ভাড়া বাসায় বাস করছেন।

তার এই মানবিক কাজের পিছনে রয়েছে একটি করুণ কাহিনী। এ সম্পর্কে তিনি বলেন,
একদিন আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার জন্য আমাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে আমার কাছে কোনো রিকশা ভাড়া ছিল না। আমি অনেক রিক্সাওয়ালাকে অনুরোধ করেছি কিন্তু কেউ আমার সাহায্যে এগিয়ে আসেনি। অতঃপর আমি অসুস্থ ও ক্লান্ত শরীর নিয়ে, পায়ে হেঁটে বাড়ি আসি। সেই দিনের কষ্ট আর অপমান আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমি সুস্থ হয়ে ওঠার পর গরিব, অসহায় ও অসুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেব।
সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমি দীর্ঘদিন যাবত এমন কাজ করে আসছি।
তিনি বলেন, আমি প্রায় ২৫০-৩০০ জন অসহায় রোগীকে বিনামূল্যে বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে পৌঁছে দিয়েছি। এদের মধ্যে অনেকেই ছিল গর্ভবতী মা। যাদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন ছিল। এছাড়াও আমি প্রতিদিন অন্তত ৩-৪ জন দরিদ্র মানুষকে বিনা ভাড়ায় তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি যতদিন বাঁচবো এমন মানবিক কাজ করে যেতে চাই।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.