ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নওগাঁ

প্রতিমা বিসর্জ্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জ্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়-প্রতিমা বিসর্জ্জনের জন্য রনিসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিল। নদীটি মান্দা ও মহাদেবপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

তাকে উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস। দেড় ঘণ্টায় কোন সন্ধান মিলেনি। ঘটনার পর আনন্দ বিষাদের পরিণত হয়েছে নিখোঁজে পরিবারে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, নিখোঁজের সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.