ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রামে বড় অস্ত্রের চালান উদ্ধারসহ গ্রেফতার ০৩

চট্টগ্রামের পাঁচলাইশ ও চাঁন্দগাও থানা পুলিশের যৌথ অভিযানে ১৩টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমানে মাদক উদ্ধার করা হয়েছে। সেখানে টাকা গননার মেশিনও পাওয়া যায়। পুলিশ বলছে অস্ত্র ও গোলাবারুদসহ ২৮ প্রকারের মালামালের সিএমপির এটিই বড় উদ্ধার কার্যক্রম। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৩ সহযোগী গ্রেফতার করা হয়।

বুধবার (৯ই সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরের পাচলাইশ ও চান্দগাও থানার চারটি স্থানে অভিযান পরিচালনা এ সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে ডিসি (উত্তর) আমিরুল ইসলাম।

গ্রেফতার আসামীরা হলেন মো বেলাল ২৮, হৃদয় বড়ুয়া ৩০ ও মো. আজাদ ২৩। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো ২১ আসামী। এদের মধ্যে বুইশ্যার একারই এক থানায় ১৯টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে আছে বিদেশী পিস্তল ৫টি, বিদেশী একনলা বন্ধুক ১টি, বিদেশি একনলা লম্বা বন্ধুক ২টি, দেশীয় তৈরী শটগান ২টি, দেশীয় তৈরী শুটার গান ১টি, দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক ২টি। এছাড়াও আরও উদ্ধার করা হয়েছে বন্দুকের তাজা কার্তুজ ৫৮টি, খোসা ২টি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, নগদ টাকা ৪,২০,০০০/- টাকা, টাকা গণনার মেশিন ১টি, ওয়াকিটকি ২টি, ড্রোন ১টি, সিসি ক্যামেরা ৭টি, ডিভিআর ২টি, ড্রিল মেশিন ২টি, বৈদ্যুতিক কাটার ১টি, রড কাটার রেত ১টি, ছোরা ১টি, বিভিন্ন সাইজের রেঞ্জ ৪টি, মনিটর ১টি, প্লাস ২টি, টিপ ছোরা ১টি, বিভিন্ন সাইজের লোহার রড ১২টি, ইয়াবা ৩,৫০০ পিস, গাঁজা ১,১০০ পুরিয়া (ওজন ৫ কেজি ৫০০ গ্রাম) এবং মোটরসাইকেল ১টি।

পুলিশ জানায়, এদের প্রত্যেকের বিরুদ্ধে বিশেষ করে শহীদুল ইসলাম বুইশ্যার বিরুদ্ধে ১৯টির বেশী মামলা রয়েছে। এছাড়াও বাকী সব আসামীরাই একাধিক মামলার আসামী। পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান আছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.