ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

চাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন কাউখালী উপজেলার কংকন বড়ুয়া অন্তু

 

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। প্রথমবারের মতো কাউখালী উপজেলার কংকন বড়ুয়া অন্তু স্বতন্ত্র  সার্বভৌম শিক্ষার্থী ঐক্য পরিষদ প্যানেল থেকে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন । একই পদে আরো ১৭ জন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র পার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তাঁকে কেন্দ্র করে এলাকাবাসীর আশা-আকাঙ্খা তুঙ্গে,  অন্তু নিজেও ব্যাপক আশাবাদী। কাউখালীর যুব সংগঠন  টিম বন্ধু মহল এর  চেয়ারম্যান মো. মনির হোসেন কে দেয়া এক  সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হওয়াই তিনি অনেক আনন্দিত এবং উদযাপিত তিনি আশা করছেন সাধারণ শিক্ষার্থীর ভোটে  তিনি জয় যুক্ত হয়ে সার্বজনীন ভাবে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে যাবেন এবং বিশেষ করে আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এবং শাটন ট্রেন ও বাস সার্ভিস সহ আবাসিক হোস্টেলের খাবার মান- উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন। তাছাড়া ছাত্রীদের জন্য বিশেষ আবাসনের ব্যবস্থার প্রতি তাগিদ থাকবে, তিনি বিরামহীনভাবে  বিশ্ববিদ্যালয়েরর প্রত্যেক শিক্ষার্থীর নিকট ভোট প্রার্থনা করছেন, সাধ্যাতীত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তাঁর ব্যালট নং- ০৬ । তিনি তাঁর সকল শুভার্থী এবং প্রিয় কাউখালী বাসীর থেকে দোয়া প্রার্থনা করেছেন। সাক্ষাৎকার প্রদানকালে টিম বন্ধু মহল যুব সংঘের চেয়ারম্যান মো. মনির হোসেন এর নিকট টিম বন্ধু মহলের প্রতি তাঁর অগাধ ভালবাসা ব্যাক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.