ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ডাকাতি-ছিনতাই, গ্রেপ্তার ০৪

ডিবি পরিচয়ে ছিনতাই, ডাকাতি ও অপহরণের অভিযোগে চট্টগ্রামে চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ। ডিবি পরিচয় দিয়ে তারা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি কাজে জড়িত ছিল বলে জানায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৪টি অটোরিকশাসহ এক নোহা গাড়ি উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার (১০ই অক্টোবর) ভোরে অটোরিক্সা নিয়ে বের হয়ে এই চক্রের খপ্পরে পড়ে পাহাড়তলীর অটো চালক খুরশীদ আলম। যাত্রীবেশে গন্তব্যে যাবে বলে ভাড়া নিয়ে পথিমধ্যে ওতপেতে থাকা বাকী সদস্যদের সাহায্যে তার রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় তারা। এরপর চালককে নগরের আকবর শাহ এলাকায় হাত পা বাধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে রিক্সা ফিরে পেতে এ ঘটনায় বাদী হয়ে ডবলমুরিং থানায় অভিযোগ করলে ঘটনার তদন্তে নেমে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিকশার পাশাপাশি আরো তিনটি মালিকানাবিহীন অটোরিকশার সন্ধান পাওয়া যায়।

গ্রেফতার আসামীরা হলেন চক্রের মূল হোতা মো. আবুল হাশেম, বাবর আলী, সুমন ও আলমগীর। চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় মূলহোতার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত নোহা গাড়ি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, ঘটনাস্থলের ফুটেজ চেক করে প্রথমে তিন জন পরে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় ডিবি পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করতো।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.