ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিক ডিপোতে ট্রাকচাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিক কন্টেইনার ডিপোর ভেতরে ট্রাকচাপায় মো. মাহিন (২০) নামে এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালাগাজী পাড়ার মীর কাসেমের ছেলে। জীবিকার সন্ধানে কিছুদিন আগে তিনি কেডিএস লজিস্টিক ডিপোতে শ্রমিক হিসেবে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর ভেতরে একটি কনটেইনারবাহী ট্রাক পেছনের দিকে চলার সময় মাহিন অসাবধানতাবশত পিছনে চলে যান। মুহূর্তের মধ্যে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, কেডিএস ডিপো এলাকায় ভারী যানবাহনের চলাচল স্বাভাবিক ঘটনা। তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার না করলে এমন দুর্ঘটনা পুনরায় ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.