ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অন্যান্য

টাকা-গয়না নিয়ে পালালেন মেকআপম্যানের স্ত্রী

শোবিজ অঙ্গনের পরিচিত মেকআপশিল্পী মনির হোসেন এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। সম্প্রতি তার স্ত্রী রিয়া আক্তার প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মনির জানান, হঠাৎ একদিন দেখি রিয়া বাসায় নেই। খোঁজ নিয়ে জানতে পারি, সে আমার সঞ্চিত সব টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করবে তা ভাবতেও পারিনি।
তিনি আরও বলেন, “গত বছর পারিবারিকভাবে রিয়াকে বিয়ে করেছিলাম। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ করে গত মাসে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। এখন আদালতে মামলা করেছি। কেউ তাকে সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।”

রিয়া আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে তার মেকআপের আলাদা সুনাম রয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশের শিল্পীরাও তার হাতে সাজিয়েছেন নিজেদের।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.