ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

ঢাকা

এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ খ্রী. বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর ৪৫-তম বার্ষিক সাধারণ সভা ঢাকার মিরপুরস্থ হীড বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আনোয়ার হোসেন। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় দুই শতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভার শুরুতে এডাব-এর চেয়ারপারসন স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় বিগত ৪৪-তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৫-জুন, ২০২৬) বাজেট ও কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করা হয়। এডাব এর সদস্যদের সহযোগিতায় নিজস্ব স্থায়ী অবকাঠামো তৈরীর সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বিগত এক বছরে সরকারের সাথে এডভোকেসির ফলে অর্জিত উল্লেখযোগ্য ফলাফল তুলে ধরা হয়, তার মধে, এনজিওদের পার্টনারশিপে এনজিওব্যুরোর রেজিস্ট্রেশনের কতিপয় বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া, ২০ দিনের মধ্যে প্রত্যয়নপত্র প্রাপ্তি, কমিটি’র সদস্যদের রাজনৈতিক পরিচয় ঘোষণার নীতি উঠিয়ে নেওয়া, কারণ দর্শানো ছাড়া অর্থছাড় রহিত করা যাবে না-এই পরিবর্তন সম্বলিত এনজিওব্যুরোর পরিপত্র ঘোষণা উল্লেখযোগ্য। পাশাপাশি, এনজিওদের অডিট ফি কমানো, কার্যক্রম করতে ইতিবাচক পরিবেশ আনয়নে পিকেএসএফ, এম আরএ, এনজিওব্যুরো, সরকার ও দাতা সংস্থার সাথে আরও এডভোকেসি, লবিং করার উপর জোর দেওয়া হয়। এছাড়া, বড় এনজিও ছোট এনজিওকে সাথে নিয়ে কাজ করা; সিএসআর ফান্ড পেতে সরকারের সাথে লবিং সহ বিভিন্ন ব্যাংক শিল্প প্রতিষ্ঠানের সাথে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দেন দরবার করা, এআই এর ব্যবহারকে শক্তিশালী করা; প্লাস্টিক বর্জন, মাদক, ডেঙ্গু, জলবায়ু পরিবর্তন সহ জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করা। সভায় উপস্থিত সদস্যগণ পরিবর্তীত পরিস্থিতি বিবেচনায় সার্বিক উন্নয়ন কৌশল নির্ধারণ করে স্থানীয়-কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.