ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহবান জানালেন মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে এ গণহত্যা বন্ধে বিশ্বনেতৃত্বের দৃঢ় পদক্ষেপের আহবান জানিয়েছেন।

২৬ অক্টোবর (রবিবার) নগরীর বাটালী হিল এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি—এই সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতৃত্বের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।

সাক্ষাৎ শেষে মেয়র ডা. শাহাদাত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে সংহতির প্রতীকী স্মারক উপহার প্রদান করেন। রাষ্ট্রদূত ইউসুফ রামাদান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, এডভোকেট আরিফ রেজা প্রমুখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.