(ওসি উদ্ধার করলেন লুটে নেওয়া মুঠোফোন, উদ্ধার হয়নি টাকা ও মানিব্যাগ)
চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্ঠি করে সন্ত্রাসী আসাদ বাহিনী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর হামলার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও থানার পুলিশ এখনো মামলা নেয়নি। একাধিকবার থানায় মামলার এজাহার নিয়ে গেলেও পুলিশ এজাহার ফেরৎ দিয়েছে বলে অভিযোগ সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের। ওসির দাবি মব সৃষ্ঠি করে যে সকল ছেলে ঘটনা ঘটিয়েছে তাদের যাচাই বাচাই করা হচ্ছে। তবে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের দাবি যারা এ ঘটনা ঘটিয়েছে আর যারা এই ঘটনা ঘটাতে সন্ত্রাসী আসাদ বাহিনীকে ব্যবহার করেছে তাদের তথ্য প্রমান সব থানার পুলিশকে দেওয়া হলেও পুলিশ মামলা নিচ্ছে না।
ঘটনার একদিন পর হামলাকারীদের কাছ থেকে ওসি উদ্ধার করেছে লুটে নেওয়া মোবাইল। তবে এখনো পর্যন্ত মানিব্যাগ ও টাকা উদ্ধার হয়নি। এদিকে এ ঘটনায় জাতীয় ও আঞ্চলিক যেসকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে সেসকল সাংবাদিকদের হামলার ঘোষনা দিয়ে হুমকির দিচ্ছে মব সৃষ্ঠিতে ইন্ধনদাতা- সহযোগীরা। হামলার আশঙ্কায় দুইজন সাংবাদিক নিরাপত্তা ছেয়ে থানায় জিডিও করেছে।
আহত সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এজাহারে আসামী করা হয়েছে ৯জনকে। তাদের তথ্য প্রমানও থানার ওসিকে দেখানো হয়েছে। তারপরও কেন মামলা নিচ্ছে না সেটা ওসিই ভালো যানে। তবে ওসি সাহেব মামলা নিবে সেটার আশা ছেড়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমি স্বাধীনতান বিশ্বাসী একজন সাংবাদিক। কোন রাজনৈতিক বলয়ে ছিলাম না। পূর্বে দৈনিক প্রথম আলো ও আজাদীতে কাজ করার সময় সব দলের নেতা কর্মিদের সঙ্গে আমার সম্পর্ক ছিলো।এখনো আছে। কিন্তু সম্প্রতি সময়ে একটি রাজনৈতিক দলের কয়েকজন অনুসারী প্রতিদিন তাদের ফেজবুক ওয়ালে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, সীতাকুণ্ডে দায়িত্বরত পেশাদারিত্ব বজায় রাখা সাংবাদিকদের নানা ভাবে নিযাতন, হামলা, অপপ্রচারের শিকার হচ্ছে। মামলার ভয় দেখিয়ে নানা ভাবে হয়রানী করছে একটি চক্র। যা পেশাদারীত্বে হুমকির মধ্যে পড়ছে। তিনি থানায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করার দাবিও জানান।





