ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ জিয়াউর রহমান’র ওফাতে গভীর শোক প্রকাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান, সাপ্তাহিক ‘বহমান বাংলা’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ মুহাম্মদ জিয়াউর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ যোহর সীতাকুণ্ডের শিবপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মরহুম জিয়াউর রহমান কাট্টালী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মছজিদ্দা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রাখেন।
২০ বছরের প্রাচীন সাপ্তাহিক ‘বহমান বাংলা’ পত্রিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আলোকিত সমাজ গঠনে নিরলস কাজ করে গেছেন। এছাড়াও সমাজসেবামূলক, স্বেচ্ছাসেবামূলক ও মানবিক নানা কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর সন্তানদের মধ্যে বহমান বাংলা পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর ও সম্পাদক মুহাম্মদ আতাউল হাকিম আরিফসহ আরও অনেকে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত আছেন।
বহমান বাংলা পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। আমিন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.