ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

মৌলভীবাজার

আস্থা ও বিশ্বাসের প্রতীক শাওন-আলম নেতৃত্বে প্রেসক্লাবের নতুন দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আসহাবুজ্জামান শাওন (দোয়াত কলম প্রতীক) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এ ওয়াহিদ রুলু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৮ ভোট।
সহ-সভাপতি পদে পিন্টু দেবনাথ (বাই-সাইকেল প্রতীক) ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মুক্তাদির (ছাতা প্রতীক) ১৩ ভোট ও সালাহউদ্দিন শুভ (বালতি প্রতীক) ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম (চেয়ার প্রতীক) নিয়ে ২৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ইদ্রিছি (আনারস প্রতীক) পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাদ মিয়া (তালা প্রতীক) নিয়ে ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পারভেজ আহমেদ (চশমা প্রতীক) পেয়েছেন ১৬ ভোট এবং মোনায়েম খাঁন (মই প্রতীক) পেয়েছেন ১০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন (মাইক প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রাজু দত্ত (টেবিল প্রতীক) পেয়েছেন ৭ ভোট।

কার্যকরী সদস্য পদে প্রণীত রঞ্জন দেবনাথ (আম প্রতীক) ২৪ ভোট, বিশ্বজিৎ রায় (ক্যামেরা প্রতীক) ২২ ভোট, মোস্তাফিজুর রহমান (টেলিভিশন প্রতীক) ২২ ভোট এবং সাব্বির এলাহী (টেলিফোন প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ফলাফল ঘোষণার পর সাংবাদিক সমাজ নবনির্বাচিতদের অভিনন্দন জানায়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কমলগঞ্জ প্রেসক্লাব আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.