গণ ভোটের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। বহু আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে সুসম্পন্ন হতে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এরে ধারাবাহিকতায় চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করেন বাকী ৬টি আসনে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণাকৃত আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪(সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী বায়জিদ আংশিক) মীর মোহম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (চসিক এলাকা) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২(পটিয়া) মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।





