ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

দেশজুড়ে

বিএনপির টিকেটে ফজলুর রহমান : কিশোরগঞ্জ সহ আলোচিত রাজনৈতিক মহলে

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির টিকেট পেলেন অবশেষে। দল থেকে প্রত্যাহার হয়ে জেলা সম্মেলন কাউন্সিল থেকে বঞ্চিত হয়ে শীর্ষ আলোচিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র এডভোকেট ফজলুর রহমান।

বাংলাদেশের প্রবীন আইনজীবীর ভিতরে অন্যতম ও রাজনীতিবিদদের মধ্যে বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা,  রাজনীতিক বিশ্লেষক,  টকশোতে বিশেষ আলোচক হিসেবে দেশ সুরে পরিচিত  এডভোকেট ফজলুর রহমান। বহু জল্পনা অবসান ঘটিয়ে দলীয় পদ থেকে প্রত্যাহার হয়েও নানা নেতিবাচক সমালোচনা উপেক্ষা করে অবশেষে নৌকা টিকেট পেলেন কিশোরগঞ্জ-৪ আসনে। বিএনপির মনোনয়ন পেয়ে আবারো শীর্ষ আলোচিত হলেন কিশোরগঞ্জ সহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন শুভাকাঙ্ক্ষীদের মুখে মুখে।

স্থানীয় এলাকায় বিএনপির নেতা সমর্থকদের মাঝে। কারো কাছে প্রিয় নেতা বরেণ্য রাজনীতিবিদ কারো কাছে প্রিয় মানুষ, কারো কাছে দেশপ্রেমিক বীর  মুক্তিযোদ্ধা, রাজনৈতিক অভিভাবক,  বহুগুণে গুণান্বিত প্রিয় নেতা প্রিয় মানুষ জন গণ মানুষের কান্ডারী প্রিয়  ফজলুর রহমান।

তবে, ইতিপূর্বে নানা কারণে রাজনৈতিক ইসু, রাজনৈতিক অঙ্গনের ষড়যন্ত্রে, কারণে-অকারণে, পরিবেশ প্রতিবেশ দেশ জাতীয় আন্তর্জাতিক সামাজিক সব বিষয়ে তিনি স্পষ্ট ব্যক্তিগত মতামত প্রকাশে নানা মহল থেকে নাও না ভাবে তিনি আলোচিত সমালোচিত ও কোন কোন ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন। প্রেক্ষাপট পরিস্থিতিতে নেতিবাচক মন্তব্যে তিনি হয়েছেন রাজনৈতিক মহল সহ সর্বমহলে শীর্ষ সমালোচিত।

ধানের শীষের প্রার্থীর ফজলুর রহমানের জীবনের শেষ চাওয়া পাওয়া ইচ্ছা এমপি পদপ্রার্থী হয়ে বিপুল ভোটে জনগণ তাকে জয়যুক্ত করবেন। ইটনা, মিঠাইমন অষ্টগ্রাম ভাটি এলাকার অবহেলিত হাওর এলাকার জনগণের মুখপাত্র প্রতিনিধি হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া। কাঙ্খিত সেই আশা প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে প্রবীণ এ রাজনীতিবিদের।

দলীয় নমিনেশন পাওয়ায় সংবাদটি সোশ্যাল মিডিয়ার প্রচারে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশ জুড়ে। ধানের শীষ প্রার্থী হওয়ায় তার স্থানীয় এলাকায় সমর্থক নেতাকর্মীদের উচ্ছাস উল্লাস আনন্দ বিজয় মিছিলে মহাসমারোহে পরিণত হয় তার নির্বাচনী এলাকায়।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.