ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

 

সন্দ্বীপ থেকে ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সংবর্ধনা দেয়া হয়েছে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উক্ত সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক, সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সন্দ্বীপ সমিতি-ঢাকার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির আহ্বায়ক আসিফ আকতার, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, বাউরিয়া জি কে একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, রহমতপুর হাই স্কুলের শিক্ষক আবদুর রহিম নান্টু, দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাশেম, ইঞ্জিনিয়ার জহিরুল হক, মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ইনসাফ, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, দপ্তর সম্পাদক আলী হোসেন, সাংবাদিক কামরুল হাসান রাজু প্রমুখ। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান থাকায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সহ পত্রিকার সাথে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানান। তাঁরা শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষক সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং কৃতী শিক্ষার্থীদের ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে সুশিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার পরামর্শ দেন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ আরমান হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন, গীতা থেকে পাঠ করেন বিষ্ণু পদ রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে নগদ ১ হাজার টাকা, অভিনন্দনপত্র, অভিনন্দন স্মারক, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনীভিত্তিক বই (আর-রাহীকুল মাখতূম) প্রদান করা হয়। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.