ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

কক্সবাজার

নির্বাচন উপলক্ষে পেকুয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত  

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সকলের অংশগ্রহনে ভোটার অধিকার প্রয়োগ,
নির্বাচন প্রক্রিয়া,অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০৬ জানুয়ারী ২০২৬ইং তারিখ পেকুয়ায় “ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা”অনুষ্ঠিত হয়েছে বেসরকারী স্বেচ্ছাসেবী
উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ‘র আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস এর সহযোগিতায় পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত,ভান্তেসহ বিভিন্ন ধর্মের ৩৪জন ধমীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পেুকয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ  অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা,শওকত আলী চৌধুরী। আইএসডিই বাংলাদেশ’র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন।পুরোহিত বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার নাথ, পেকুয়া উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, মওলানা জিয়াবুল ইসলাম, মওলানা মোঃ শহিদুল্লাহ, মোঃ বেলাল হোসেন, গৌতম বিশ্বাস, রিদুয়ানুল আলম সজীব, আইএসডিই কর্মসুচী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব। এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।  সভায় বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক প্রচারনা ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।অংশগ্রহণকারীরা মতবিনিময়কালে নিজ নিজ সম্প্রদায়ে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.