ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

বাউবি উপাচার্যের সাথে ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্যে সাক্ষাৎ

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাত্র এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা)-কে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে এম ওবায়দুল ইসলাম তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্বে আমন্ত্রণ জানান। এইসময় বাউবি ছাত্র এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভাগীয় কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী উপাচার্যের সাথে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সি. সহ-সভাপতি আবু নাঈম, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো.ইমাম হোসাইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভাগীয় কমিটির সভাপতি মো. ওয়াস কুরুনি, সাধারণ সম্পাদক সায়মন মিয়া ও সহ-আইন সম্পাদক মোঃ তালহা জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীদের।
পরিচয় পর্বে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য পুনরায় শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। নানাবিধ পারিবারিক ও সামাজিক জটিলতার কারণে যাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারা বাউবির মাধ্যমে যে কোনো বয়সে আবার শিক্ষাজীবন শুরু করতে পারে। তিনি আরও বলেন, উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বাউবির বিভিন্ন প্রোগ্রামের সেশনজট নিরসন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া পূরণ, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন এবং সমাবর্তন অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। এইসময় উপস্থিত শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন উপাচার্যের নেতৃত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.