ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

জনবান্ধব পুলিশিং, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান : পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় জনবান্ধব পুলিশিং ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা, কৃতী সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানসহ ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আজ ১৯শে মে (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন। সভায় ফোর্সের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়া তিনি বিভিন্ন ইউনিটের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করেন। অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, ডিএসবি, জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক শাখার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কৃতী সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও জনগণের আস্থা অটুট রাখতে সর্বদা নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.