ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ইপসার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

২০ মে ২০২৬ (বুধবার) স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত ইপসার প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও প্রকল্প অফিসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় ও শাখা অফিসসমূহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, ধারণাপত্র পাঠ, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ইপসার ৪১ বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ধারণাপত্র পাঠ করা হয়।

আলোচনা পর্বে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান বলেন, “১৯৮৫ সালে সীতাকুণ্ড থেকে যাত্রা শুরু করা ইপসা আজ চার দশক অতিক্রম করে ৪১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই যাত্রায় নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনটি দেশের উন্নয়ন অঙ্গনে একটি সুপরিচিত ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “ইপসা কেবল একটি উন্নয়ন সংস্থা নয়; এটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে নিবেদিত একটি আন্দোলন। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইপসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে ধরে ড. আরিফুর রহমান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকট বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকেও প্রভাবিত করছে। এ পরিস্থিতিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক সংহতি জোরদারের মাধ্যমে সংকট মোকাবিলা করতে হবে। তিনি সকলকে মানবিক, দায়িত্বশীল ও ইতিবাচক মানসিকতার অধিকারী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ব্যক্তি, পরিবার ও সমাজ সব পর্যায়ে সুস্থ জীবনচর্চা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এখন সময়ের দাবি।”
অনুষ্ঠানে বক্তারা ইপসার চার দশকের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষমতায়ন, মানবাধিকার, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে ইপসা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।

আলোচকরা আরও উল্লেখ করেন, তরুণদের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ইপসা দেশে ইতিবাচক যুব আন্দোলনের পরিবেশ সৃষ্টি করেছে। তরুণদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা তৈরিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ইপসার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, উন্নয়নকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ইপসার ইয়ুথ কো-অর্ডিনেটর আফরা নাওয়ার রহমানকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইপসা বর্তমানে দেশের অন্যতম উন্নয়নমুখী বেসরকারি সংস্থা হিসেবে কাজ করছে। সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষমতায়ন, মানবাধিকার ও সুশাসন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জনের মাধ্যমে ইপসা ইতোমধ্যে উন্নয়ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.