ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে গৃহবধূর মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক স্কুলশিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামে ‘রোজ গার্ডেন একাডেমি’র শিক্ষক নূর নবীর ( স্ত্রী ) নাসরিন আক্তার প্রিয়া (ছদ্মনাম) (২৭) ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা বিষয়টিকে ‘আত্মহত্যা’ দাবি করলেও গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং পারিপার্শ্বিক নানা তথ্যের কারণে মৃত্যুর ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিচ্ছে।
নিহতের স্বামী শিক্ষক নূর নবী দাবি করেন, দাম্পত্য কলহ এবং মানসিক যন্ত্রণা থেকে তাঁর ( স্ত্রী ) আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, আমাদের সংসার জীবন সুন্দরভাবেই কাটছিল। বিয়ের সাত বছরেও কোনো সন্তান না হওয়ায় সে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়ত। আমি তাকে সবসময় সান্ত্বনা দিতাম। পছন্দের জায়গা থেকে আমাদের সম্পর্ক ভালো ছিল। তবে সেই মানসিক যন্ত্রণা ও অভিমান থেকেই হয়তো সে এই পথ বেছে নিয়েছে।
তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও ঘটনাস্থলে তার সুনির্দিষ্ট কোনো আলামত মেলেনি বলে অভিযোগ উঠেছে। সিঁড়িঘরের লোহার অ্যাঙ্গেলের সাথে একটি ওড়না পেঁচানো দেখা গেলেও, নিচের টেবিলে থাকা পানির বোতলগুলো সম্পূর্ণ সাজানো-গোছানো অবস্থায় ছিল। ওড়না কেটে মরদেহ নামানোর কথা বলা হলেও, তাৎক্ষণিকভাবে উপস্থিত কেউ মরদেহ নামানোর বিষয়টি স্বীকার করেননি।
এদিকে নিহতের বাবার বাড়ির সদস্যদের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দিয়ে তাঁদের ডেকে আনা হয়েছিল। নিহতের মেজো ভাই সুমন বলেন, হত্যাকাণ্ডকে আড়াল করতে সুকৌশলে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমাদের প্রথমে হৃদরোগের কথা বলা হয়েছিল। এসে দেখি বোনের নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। ( স্বামী )  কান্নাকাটি করলেও পরিবারের অন্য সদস্যরা দূরে ছিল। বোনের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন এবং পেট ফোলা ছিল। পুলিশকে খবর দেওয়ার আগেই তারা তড়িঘড়ি দাফনের প্রস্তুতি নিচ্ছিল।
সুমন আরও অভিযোগ করেন, বোনের স্বামীর সাথে পার্শ্ববর্তী ঘরের এক নারীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করায় আমার বোনের ওপর নির্যাতন করা হতো। সন্তান না হওয়া নিয়েও গালিগালাজ করা হতো। ঘটনার দিন রাত দুটোয় নূর নবীর মোবাইল থেকে একটি কল আসে, কিন্তু সে ফুটবল খেলার কথা বলে কেটে দেয়। আমাদের ধারণা, তখনই বোনকে হত্যা করা হয়েছে। সকালে নূর নবী কাউকে কিছু না জানিয়ে স্কুলে চলে যায় এবং পরে সাড়ে বারোটার দিকে এসে আত্মহত্যার নাটক সাজায়। ঘটনার তদন্তকারী কর্মকর্তাও প্রশ্ন তুলেছেন- ফাঁস দেওয়া মরদেহ পুলিশ আসার আগেই কেন নিচে নামানো হলো?
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই কামরুল হাসান বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় না পাওয়ায় এবং সুরতহালে সন্দেহ দেখা দেওয়ায় তদন্তের স্বার্থে থানায় আনা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.