ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যখন উদ্বেগ বাড়ছে, তখন পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কাজ করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায়, রাইমস এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত “Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পাহাড়ধসের পূর্বাভাসের প্রেক্ষিতে প্রকল্পের কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিতে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ, সচেতনতামূলক প্রচার, ঝুঁকি মূল্যায়ন, নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করেন।
প্রকল্পের আওতায় পরিচালিত ‘নো রিগ্রেট (No Regret) পলিসি’ অনুযায়ী ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাওয়ায় ৮ জুলাই (বুধবার)  ২০২৬ তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ৯ জুলাই (বৃহস্পতিবার) বাঁশখালী উপজেলার পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ১০০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৮৪টি পরিবারকে শর্তহীন (Unconditional Cash Assistance) এবং প্রান্তিক পর্যায়ের ১৬ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে শর্তযুক্ত (Conditional Cash Assistance) সহায়তা হিসেবে জনপ্রতি ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। এই সহায়তার উদ্দেশ্য হলো সম্ভাব্য দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই পরিবারগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, খাদ্য ও অন্যান্য জরুরি চাহিদা পূরণ এবং জীবিকা সুরক্ষায় সক্ষম করে তোলা।
প্রকল্পটি মূলত দুর্যোগ-পরবর্তী সহায়তার পরিবর্তে পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপকে গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। আবহাওয়া ও ঝুঁকির পূর্বাভাস বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত ‘ট্রিগার’ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়। ফলে সম্ভাব্য দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী প্রয়োজনীয় সতর্কবার্তা ও সহায়তা পেয়ে নিজেদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়।
বর্তমানে প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারটি পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ ওয়ার্ড যথাক্রমে ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ নং শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী এবং ১৪ নং লালখান বাজারে  বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নেও প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
শুধু জরুরি সহায়তা প্রদানেই সীমাবদ্ধ না থেকে প্রকল্পটি দীর্ঘমেয়াদি ঝুঁকি হ্রাস ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ভূমিধসের আর্লি ওয়ার্নিং সিস্টেম (Early Warning System) উন্নয়ন, ল্যান্ডস্লাইড প্রটোকল (Landslide Protocol) প্রণয়ন, কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার, স্বেচ্ছাসেবক ও যুব সংগঠকদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম উল্লেখযোগ্য।
প্রকল্প বাস্তবায়নে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি ভলান্টিয়ার, যুব সংগঠক, রিসোর্স পুল সদস্য, জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, বহুপক্ষীয় এই সমন্বিত উদ্যোগ দুর্যোগ ঝুঁকি হ্রাসে একটি কার্যকর ও টেকসই মডেল হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট এলাকার বহু পরিবার শর্তহীন ও শর্তযুক্ত নগদ সহায়তা, হাইজিন কিট, কিচেন কিটসহ বিভিন্ন মানবিক সহায়তা পেয়েছে। একই সঙ্গে কমিউনিটির মানুষকে ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ আশ্রয় পরিকল্পনা, আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এর ফলে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং জীবন ও জীবিকা সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সহায়তাপ্রাপ্তদের একজন দ্বীন মোহাম্মদ বলেন, “২০২৩ সালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড়ধসে আমার ছেলে আবু রায়হান নিহত হয়। সে সময় আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারিনি। পাহাড়ধস কতটা ভয়াবহ হতে পারে, তা আমি নিজের জীবনে অনুভব করেছি। তিনি মনে করেন আগাম এই সহায়তা ঝুঁকির সময়ে  পাহাড়ে বসবাসরত মানুষদের নিরাপদ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
এ প্রসঙ্গে ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমন বাস্তবতায় পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আগাম আর্থিক সহায়তা প্রদান তাদেরকে সময়োপযোগী ও নিরাপদ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যা দুর্যোগের ক্ষতি কমাতে কার্যকর অবদান রাখে।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.