ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বায়েজিদ সাংবাদিক ফোরামের কমিটি গঠন: আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব

 

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে বায়েজিদ সাংবাদিক ফোরাম (বিএসএফ)। ‘ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে’ স্লোগানকে সামনে রেখে গত ৩০ জুন সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামীর একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমদ শাহিনকে আহ্বায়ক এবং বার্তা সংস্থা খবর বাংলার নির্বাহী সম্পাদক মো. মুজিব উল্লাহ (তুষার)কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য হলেন— দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম ব্যুরো প্রধান মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার মো. মহিউদ্দিন আরিফ, সিটিজি টিভিউনের নির্বাহী সম্পাদক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আব্দুস সবুর এবং দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।

আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক কামাল পারভেজ। এ সময় একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম এবং বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সোহেল মাহমুদকে সংগঠনের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মুহাম্মদ আমির হোসাইন, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মাইন উদ্দিন সাগর, বাংলা টিভির ইমন, পাঠককণ্ঠের হাফিজুর রহমান, আনোয়ার হোসেন মানিক, মো. কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দীপুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় আহ্বায়ক আলী আহমদ শাহিন বলেন, চট্টগ্রাম মহানগরের বৃহত্তম থানা এলাকা বায়েজিদ বোস্তামীতে বসবাসকারী মূলধারার গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যেই এই সংগঠন গঠন করা হয়েছে।

সদস্য সচিব মুজিব উল্লাহ তুষার বলেন, সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং মতবিনিময় কার্যক্রম পরিচালনা করবে বিএসএফ। পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে সংগঠনটি।

আলোচনায় বক্তারা বলেন, বিএসএফ কোনো নামসর্বস্ব সংগঠন হবে না; বরং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা প্রদান, নিয়মিত প্রশিক্ষণ আয়োজন এবং সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকার মাধ্যমে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সঙ্গে বৃহত্তর বায়েজিদ বোস্তামী এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং পেশাদার সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির প্রথম সভায় সংগঠনের সদস্যসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তও গৃহীত হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.