ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

আইএসএসডির খাদ্য সহায়তা পেলেন দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ

চট্টগ্রামে সম্প্রতি রেকর্ড পরিমাণ বৃষ্টিরতে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষতি হয়েছে। খাদ্যসংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেক মানুষ। বন্যাদুর্গত মানুষ বন্যাদুর্গত মানুষের খাদ্য সহায়তায় পাশে দাঁড়িয়েছে এনজিও সংস্থা বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল স্টেপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএসএসডি)।
গত কয়েকদিন ধরে এমন পরিস্থিতিতে সংস্থাটি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, বিস্কুট ও বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে।
আইএসএসডির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। তিনি জানান, গত এক দশক ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে আইএসএসডি। এবারও বন্যার পানি পুরোপুরি না নামা পর্যন্ত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনেও সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা আইএসএসডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এমন মানবিক সহায়তা অব্যাহত থাকলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.