ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

দেশজুড়ে

কিশোরগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায়: নাসীরুদ্দীন

কিশোরগঞ্জে স্থানীয় এমপিকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজু পাগলা সম্বোধন সহ তীব্র সমালোচনা করেন। জাতীয় নাগরিক পার্টি – এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলের কর্মসূচি ধারাবাহিকতায় কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ ও তারাই উপজেলায় পথসভা ও জনসভায় বক্তব্য প্রদান করেন। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও গণমানুষের অংশগ্রহণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

আজ ২৭ জুলাই, সোমবার, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ ও তারাই উপজেলায় পথসভা ও জনসভায় বক্তব্য প্রদান করেন

করিমগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি – এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পথসভায় প্রদত্ত বক্তব্যে তিনি জুলাইয়ের প্রেরণা ধারণ করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক জবাবদিহি নিশ্চিতকরণ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থ্যানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি – এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পথসভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পথসভায় প্রদত্ত বক্তব্যে তিনি জনগণের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও গণমানুষের অংশগ্রহণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা এনসিপির ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য: নাসিরুদ্দিন পাটোয়ারী কিশোরগঞ্জে এসে কিশোরগঞ্জের এমপিকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজু পাগলা বলাতে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এমপির সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্থানীয় এলাকা অঞ্চল ও কিশোরগঞ্জ জেলাবাসি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.