ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

অনলাইন প্ল্যাটফর্মে ছদ্মনামের আড়ালে ভয়ঙ্কর প্রতারক তুহার ফাঁদ

সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানকারী অ্যাপ ব্যবহার করে ছদ্মনামের আড়ালে ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ ও ব্ল্যাকমেইলের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
‘তুহা’ (ছদ্মনাম) ব্যবহারকারী এক তরুণীর বিরুদ্ধে প্রবাসীদের ভালোবাসার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে হুমকির মুখে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ইশানের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম পরিচয় হওয়ার পর ইমোর একটি অচেনা নম্বরের মাধ্যমে তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু হয়।
গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রায় এক বছর দুই থেকে তিন মাস ধরে চলা এই যোগাযোগের মধ্যে বিভিন্ন ধাপে নানা ওজুহাতে টাকা হাতিয়ে নেওয়া হয়। কখনও মায়ের জরুরি শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কথা বলে, আবার কখনও অন্যান্য পারিবারিক সংকটের অজুহাতে ৩০ হাজার, ২০ হাজার, ১০ হাজার টাকা করে ধাপে ধাপে মোট প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
সম্পর্কের একপর্যায়ে প্রতারক তরুণী বিয়ের প্রতিশ্রুতি ও দেনমোহর বাবদ খরচের আশ্বাস দিয়ে ঈশানকে বোকা বানিয়ে এই বিপুল পরিমাণ অর্থ হস্তগত করে। পরবর্তীতে ঈশান যখন আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ের প্রস্তুতির কথা বলেন, তখন থেকেই তরুণী বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করে এবং নানা ধরনের বায়না ধরে যোগাযোগ এড়িয়ে চলতে থাকে। ঈশান নিজের উদ্যোগে ঘটনার অনুসন্ধান করতে গিয়ে অভিযুক্তের পরিচয় সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন।
উক্ত তরুণীর পরিচিত সার্কেল এবং চট্টগ্রাম গার্মেন্টসে কর্মরত ‘মাইশা’ নামের এক বান্ধবীসহ একাধিক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, ‘তুহা’ মূলত একটি (ছদ্মনাম)। এই তরুণী পূর্বেও অনৈতিক কাজ এবং মাদক সেবনের সাথে যুক্ত ছিল। এসব অনৈতিক ও অপকর্মের কারণেই তার পূর্বের স্বামী তাকে ইতিপূর্বে তালাক প্রদান করেন।
তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে সে অনলাইন প্ল্যাটফর্মকে প্রতারণার প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেয়। ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রবাসী যুবকদের টার্গেট করে প্রেমে জাল বিছানো ও টাকা হাতিয়ে নেওয়া এবং টাকা ফেরত চাইলে নানারকম ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করাই এই তুহার পেশা হয়ে দাঁড়িয়েছে।
ঘটনার শিকার ভুক্তভোগী ঈশান তীব্র ক্ষোভ ও বিচারের দাবি করে বলেন, মায়ের চিকিৎসার কথা বলে এবং বিয়ের ফাঁদে ফেলে আমার কষ্টার্জিত ১ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। টাকা ফেরত চাইলে উল্টো আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।
আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই মেয়ে’  যেখানেই থাকুক না কেনো, দ্রুত গ্রেফতার করে কঠোর আইনের আওতায় আনা হোক। আমার আত্মসাৎ করা পুরো টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমি যে ভুল করেছি মনের অজান্তে, সেই ভুল যেনো কোনো প্রবাসী আর না করে এবং সবাই যেনো অনলাইনের প্রলোভনে না পড়ে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.