ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি জব্দ

কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে টেকনাফের বড়ইতলি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা ওই এলাকায় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালান। এ সময় সিএনজি থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
তিনি জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.