ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফের হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক ২

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মাদকবিরোধী অভিযানে দুটি বসতবাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। অভিযানের সময় বাড়ি দুটির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালায়। প্রথম বাড়ি থেকে ১০ হাজার এবং দ্বিতীয় বাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনি (২৫) এবং জিল্লুর রহমান ওরফে কালু (১৯) বলে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার ঘটনায় তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।
মাদক চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-১৫।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.