ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি ও একনলা বন্দুকের এক রাউন্ড গুলি। এ ছাড়া একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, আটটি খালি সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো বুট উদ্ধার করা হয়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.