ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার

পাবনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে পাবনা সদর থানার বালিয়াহালট মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুজ্জামান (৫০)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব ডিঙ্গী এলাকার মৃত পাষান শেখের ছেলে।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার শাহবাগ থানার মামলা নং-১২(৯)০৭ জিআর-৩৩৯/১৬ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ) মোতাবেক পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
এসময় সহকারী পুলিশ সুপার ও
এসআরবি-১২, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, পাবনা সহ সারা দেশে অপরাধ দমনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবি সদা তৎপর রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.