ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য আটক

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আটজন এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া অভিযানে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ওসমান গণি প্রকাশ বাপ্পি (২৯) রয়েছেন। তিনি উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় পৃথক মামলা রয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার শহরের সৈকতপাড়া, দক্ষিণ কলাতলী, লাইট হাউসপাড়া, বাদশা ঘোনা ও মোস্তাকপাড়ার বাসিন্দাদের পাশাপাশি উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের সাতকানিয়ার কয়েকজন রয়েছেন।
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে মোহাম্মদ ওয়াজেদ আলীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, মারামারি, চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া কক্সবাজার সদর মডেল থানার একটি পরোয়ানাভুক্ত মামলায় রাসেল (১৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একজন মাদক মামলার আসামি। পুলিশ আইনের ৩৪ ধারায় ১১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া একটি জিআর পরোয়ানা ও দুটি সিআর মামলায় রিকল-সংক্রান্ত কার্যক্রমের তথ্য রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.