ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

পাবনায় মুয়াজ্জিনের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

পাবনার উপজেলার দিলারপুরের কফিল উদ্দিনপাড়া জামে মসজিদে বৈকালীন শিশুদের কোরআন শিক্ষার ক্লাসে মুয়াজ্জিনের বেত্রাঘাতে আব্দুল্লাহ আল জুবায়ের (৬) নামের এক শিশু শিক্ষার্থীর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত শিশুর বাবা স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান শিপন জানান, মসজিদের মুয়াজ্জিন প্রায়ই কোরআন শিক্ষা ক্লাসের কোমলমতি শিশুদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে থাকেন। এর আগেও তার সন্তানকে একাধিকবার বেত্রাঘাত করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বেত্রাঘাতের কারণে আমার ছেলে শারীরিকিভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েছে। কোরআন শিক্ষার মতো একটি পবিত্র স্থানে এমন নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, এ ঘটনায় পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।
পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.