ঢাকা, , , ,
সর্বশেষ
হাতীলোটা ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ ইউপি সদস্য প্রার্থী: হাছান তারেক
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড
পাবনার বেড়ায় সংঘর্ষের জেরে পৌর বিএনপি নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
পাবনার ঈশ্বরদীর রুপপুরের রাশিয়ানদের টার্গেট করে বিদেশী মদ তৈরীর অভিযোগে দুইজন গ্রেফতার
টেকনাফে দুই ক্যাম্পে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ২ রোহিঙ্গা
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
মহেশখালীতে জমি বিরোধে সৎ ভাইয়ের ইটের আঘাতে নিহত ১, অভিযুক্ত আটক

প্রচ্ছদ >

রাজনীতি

হাতীলোটা ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ ইউপি সদস্য প্রার্থী: হাছান তারেক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুন্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাতীলোটা (চৌধুরীপাড়া-ইয়াছিন নগর -চরাকুল) এর সাধারণ মানুষের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে এবং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হাছান তারেক।
ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। তাঁর এই প্রচারণায় স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
মতবিনিময় সভায় হাছান তারেক বলেন, ১ নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা ও দোয়া আমার মূল শক্তি। আমি কোনো প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং বাস্তবসম্মত কাজের মাধ্যমে এলাকার পরিবর্তন আনতে চাই। ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “ইউপি সদস্য মানে কেবল একটি পদ নয়, এটি এলাকার মানুষের সেবক হওয়ার এক বড় দায়িত্ব। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য আমার দরজা খোলা থাকবে। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও বরাদ্দ যেন প্রকৃত হকদারদের কাছে সঠিকভাবে পৌঁছায়, আমি সে বিষয়ে সর্বদা সজাগ থাকব।
স্থানীয় বাসিন্দারা জানান, হাছান তারেক দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আগামী নির্বাচনে ১ নং ওয়ার্ডের উন্নয়নে তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন এলাকাবাসী।
প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করছেন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ ১নং ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন। এছাড়াও সে বিভিন্ন সামাজিক সং গঠন সহ অএ ওয়ার্ডের হাতীলোটা ইউছুফ আলী সারেং জামে মসজিদ এর পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও হাতীলোটা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্টাতা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.