ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

দেশজুড়ে

বেলকুচিতে আওয়ামী লীগের শোক র‌্যালী

শোকের মাস আগস্ট উপলক্ষে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে একটি শোক র‌্যালী উপজেলার প্রধান প্রদক্ষিণ করে। এই র‌্যালীর মাধ্যমে শোকর মাস শুরু করে স্থানীয় আওয়ামী লীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ১ আগস্ট) বেলা ১১ টায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, বেলকুচি উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, সিরাজগঞ্জ-৫ আসেনর মাননীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এর পি.এস ও সাবেক বেলকুচি সরকারি কলেজর ছাত্রলীগ নেতা মোঃ সেলিম রেজা, বেলকুচি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিল শিপনের নেতৃত্বে শোক র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীটি প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী বাজার যাত্রী ছাউনী এসে সমবেত হয় ও শোকের মাসের বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

শোক র‌্যালীতে অংশ নেয় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে শোক র‌্যালী প্রাণবন্ত করে তোলে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.