ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

দেশজুড়ে

মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আবছার উদ্দিন সোহেল

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক বিএনপির সদস্য আবছার উদ্দিন সোহেল।

তিনি বলেন, আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

আগামী ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক মহিমাণ্ডিত ঐতিহাসিক দিন। এ দিনটির জন্যই সারাবিশ্বে বাংলাদেশি জাতি ও বাংলাদেশের মর্যাদা আজ সুপ্রতিষ্ঠিত। দীর্ঘ পরাধীনতার শৃৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে দখলদারমুক্ত করতে সক্ষম হই। এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা বিজয়ী হন। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস। এ দেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল দেশমাতৃকার স্বাধীনতা। পাকিস্তানি বাহিনীর হাত থেকে রক্ষা করেছে আমাদের এই দেশকে। আজকের এ মহান দিনে সেসব বীর সেনাদের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন।
আগামীকাল ১৬ ডিসেম্বর পটিয়ায় বৃহৎ পরিসরে বিএনপির পটিয়া উপজেলা, পৌরসভা পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন করা হবে।
এতে আপনাদের আমন্ত্রণ রইল।

আজকের এই দিনে মানবতার মা,গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.