ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

নওগাঁয় আন্তঃউপজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নওগাঁর পোরশায় রোড ডাকাতির সাথে জড়িত আন্তঃউপজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান, পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা। আটক ডাকাত সদস্য হলেন গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর বংপুর গ্রামের আবু সাইদ এর ছেলে লিটন (২৪)।

থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গত ৩০ ডিসেম্বর রাতে সরাইগাছি-আড্ডা রোডের তেঁতুলিয়া কাঁঠালতলা নামক স্থানে একটি ডাকাতদল রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এরকম একটি খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজন ডাকাত সদস্যকে আটক করে।

পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ডাকাদের দেওয়া তথ্য মতে সোর্স মারফত খবর পেয়ে গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর এলাকায় তার নেতৃত্বে এসআই ইকবালসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে লিটন নামে ওই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে রোড ডাকাতী রোধ ও মাদক প্রতিরোধে এ উপজেলায় পুলিশি অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.