ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

মৌলভীবাজার

মিশকাতুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল

মৌলভীবাজার শহরের আন্তর্জাতিকমানের ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশকাতুল কুরআন মাদরাসার ১ম বার্ষিক মাহফিল আগামী বুধবার (৫ ফেব্রয়ারী) অনুষ্ঠিত হবে।

দেশের প্রখ্যাত বুজুর্গ, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফরুক বর্ণভীর তত্ত¡বাবধান ও হাফিজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর পরিচালনায় শিক্ষা-দীক্ষা, আধ্যাত্মিকতা ও সেবা সম্বলিত ইলম-মাআরিফের অন্যতম মারকায “মিশকাতুল কুরআন মাদরাসার” প্রথম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে পাকিস্তানের মাওলানা হাবিবুল্লাহ আরমানীসহ দেশের প্রখ্যাত বুজুর্গানে দ্বীন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

আল্লামা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত ও দেশবাসীর কল্যাণে মুনাজাত পেশ করবেন আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।
নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামিক নাশীদশিল্পি আহমদ আব্দুল্লাহ নেতৃত্বে শিল্পিবৃন্দ।

মাদরাসার কল্যাণে দেশবাসীর সার্বিক সহযোগিতা ও নেক দুআ একান্ত কাম্য।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন মাদরাসা ক্যাম্পাস।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.