ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

আয়কর আইনজীবী হিসেবে এনবিআর-এর তালিকাভুক্ত হলেন শাহাদাত হোসেন রানা

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর অধীনে আয়োজিত আয়কর আইনজীবী (ইনকাম ট্যাক্স লয়ার) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আয়কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন সীতাকুণ্ডের ছেলে শাহাদাত হোসেন রানা।

তিনি লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে NBR-এর স্বীকৃতি অর্জন করেন। তাঁর এই অর্জন এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছে। রানা একজন পরিশ্রমী, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষার্থী হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন।

এই প্রসঙ্গে শাহাদাত হোসেন রানা বলেন,
“আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ার ফলে আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার পরিবার, শিক্ষক, বন্ধু ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।

রানার এই অর্জন তরুণ প্রজন্মকে আইন পেশায় আগ্রহী করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আয়কর সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.