ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত নগরীর প্রত্যয় ব্যক্ত করলেন মেয়র ডা. শাহাদাত

 

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে। তিনি বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার স্বার্থে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা আমাদের মূল লক্ষ্য।”
বুধবার (২০ আগস্ট) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রি চসিককে ১০টি ডিজেল চালিত টমটম ও ৪১টি ভ্যান প্রদান করে।

নতুন সরঞ্জাম হস্তান্তরের পর মেয়র জানান, এ উদ্যোগের ফলে নগরীর বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি বলেন, “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবুল খায়ের গ্রুপের এ অবদান আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং পরিচ্ছন্ন নগরী গড়ার অগ্রযাত্রায় সহায়ক হবে।”
এসময় তিনি ধণাঢ্য ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়— সমাজের সচ্ছল শ্রেণি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে চট্টগ্রামকে দ্রুতই একটি পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, নগরের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম নিয়েও মেয়র কথা বলেন। তিনি জানান, “আমি মেয়র পদে দায়িত্ব নেয়ার সবার সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ বাকি কাজ দ্রুত শেষ করা হবে এবং আগামী বছর নাগরিকরা এর আরও ভালো ফল ভোগ করবেন।”
এসময় সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.